২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেল ওয়েস্ট ইন্ডিজ। সূচনালগ্নেই কাইরন পাওয়েলকে ফিরিয়ে দিলেন সাকিব আল হাসান। এ নিয়ে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ক্রিকেটের অভিজাত সংষ্করণে ২০০ উইকেট নেয়ার কীর্তি গড়লেন তিনি।
শেষ খবর পর্যন্ত ৪ উইকেটে ১১ রান করেছে উইন্ডিজ। সুনিল অ্যাম্ব্রিজ ও সিমরন হেটমায়ার ব্যাট করছেন।
উইকেট থেকে যথেষ্ট সহায়তা পাচ্ছেন স্পিনাররা। বল ব্যাপক টার্ন ও স্কিড করছে। মাঝে মধ্যে লাফিয়ে উঠছে, কখনও নিচু হয়ে যাচ্ছে। টিকে থাকাই দায় হয়ে উঠেছে ব্যাটসম্যানদের।
এ অবস্থায় চট্টগ্রাম টেস্টের চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২০৩ রানের টার্গেট দিয়েছেন বাংলাদেশ। এ রান তাড়া করে জিততে হলে সাকিব, তাইজুল, মিরাজ ও নাঈমদের কাছে কঠিন পরীক্ষা দিতে হবে সফরকারীদের।





