বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন কোনো রান যোগ না করেই ইনিংস শেষ করল অস্ট্রেলিয়া।
স্কোর: বাংলাদেশ ৫ ওভারে ১১/১।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৭৭/১০।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩০৫/১০।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়।
এদিন ১১ বল খেলে কোনো রান না করেই হাতে থাকা একমাত্র উইকেটটি হারায় অজিরা।
সাকিব আল হাসান দিনের প্রথম ওভার করেন। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে নাথান লিয়নকে ফেরান মোস্তাফিজুর রহমান। স্লিপে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ৩৭৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। আর অজিরা লিড নেন ৭২ রানের।
এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩০৫ রানে অলআউট হয়
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), হিলটন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, স্টিভ ওকিফ এবং নাথান লায়ন।
এমবি





