প্রথম ইনিংসে আফগানিস্তানের করা ৩৪২ রানের জবাব দিতে নেমে পঞ্চাশের ঘরেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। শূন্য রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকরা তৃতীয় উইকেট হারায় দলীয় ৫৪ রানে। ফলে এখন সাকিব আল হাসানের দল কিছুটা ব্যাকফুটে।
ইনিংসের প্রথম ওভারেই তামিম ইকবালের জায়গায় খেলতে নামা শাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। কোন রান না করেই ফিরে যান শাদমান। ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে মুমিনুল হকের পরিবর্তে তিন নম্বরে ক্রিজে আসেন লিটন দাস। ১ উইকেটে ১ রান নিয়ে মধাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে এরপর লিটন দাস ও সৌম্য সরকার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলীয় ৩৮ রানে সৌম্য সরকারও ফিরে যান। ব্যক্তিগত ১৭ রানে মোহাম্মদ নবীর বলে এলবিডব্লিউ হন সৌম্য। কিছুক্ষণ পর রশিদে খানের বলে লিটন দাস(৩৩) বোল্ড হয়ে গেলে সঙ্কটে পড়ে বাংলাদেশ। দলীয় রান তখন ৫৪।
এ অবস্থায় ক্রিজে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি জুটি বেধেছেন মুমিনুল হকের সাথে।
এমআর





