টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গত আসরের দুই ফাইনালিস্ট মুখোমুখি হচ্ছে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। গত আসরের পরাজয়কে আমলে নিতে নারাজ লঙ্কানরা। ফারব্রেসের মতে, আগে কি হয়েছে, বর্তমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে লড়বে দল দু'টি।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার কোচ বলেন, টি-টোয়েন্টিতে ম্যাচের দিন যারা নিজেদের তুলে ধরতে পারবে তারাই জিতবে।
গত ১৯ মার্চ ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩৩ রানে হারে লঙ্কানরা। দুই সপ্তাহের ব্যবধানে আবারও মুখোমুখি দল দু'টি। বাংলাদেশের মাটিতে সাম্প্রতিককালে ভালো ফলের জন্য শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখতে চান তাদের কোচ।
লঙ্কান কোচ বলেন, কয়েক সপ্তাহ আগে এখানে আমরা এশিয়া কাপে বড় একটা জয় পেয়েছি। আমরা ভারতকে হারিয়েছি এবং পাকিস্তানকে দু'বার হারিয়েছি। ঐ ম্যাচগুলো সহজভাবে জিততে পারায় আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দল গ্রুপ পর্বের শেষ ম্যাচে যেভাবে পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে শেষ চারে ওঠেছে তাতে ফারব্রেসের ধারণা, বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজকে হালকা ভাবে নেয়ার কোন সুযোগ নেই শ্রীলঙ্কানদের।
স্পোর্টস ডেস্ক, ২ এপ্রিল, (টাইমনিউজবিডি.কম)//এসআর
খেলা
বৃহস্পতিবার শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ফাইনালের লড়াইয়ে মুখোমুখি
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গত আসরের দুই ফাইনালিস্ট মুখোমুখি হচ্ছে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।





