আইসিসি বিশ্বকাপের ট্রফি ঢাকায় আসছে বৃহস্পতিবার। ২০১৫ বিশ্বকাপের আগে বিভিন্ন দেশে ট্রফি প্রদর্শনীর অংশ হিসেবে বাংলাদেশের পাড়ি জমাচ্ছে ট্রফিটি। শুক্রবার জনসাধারণের জন্য এটি প্রদর্শন করা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “আগামী ২৪ জুলাই শ্রীলংকা থেকে আইসিসি বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে এসে পৌঁছবে। ২৫ জুলাই সাধারণ জনগণের জন্যে বিশ্বকাপের ট্রফি প্রদর্শন করা হবে।”

প্রসঙ্গত: ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ১১তম আইসিসি ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপে বাংলাদেশসহ মোট ১৪টি দেশ অংশগ্রহণ করবে।

বিশ্বকাপে অংশগ্রহণকারী দলসমূহ : বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই