কানপুরে প্রথম টি২০ ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয় দিয়েছে ইংল্যান্ড। আজ বৃহস্পতিবার ইংল্যান্ড জিতেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে।
টসে হেরে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে করে ৭ উইকেট ১৪৭ রান। ধোনী ৩৬ রান ২৭ বলে, রায়না ৩৪ রান ২৩ বলে, বিরাট করেনে ২৯ রান ২৬ বলে। আর কেউ সুবিধা করতে পারেনি। মঈন নেন ২১ রানে ২ উইকেট।
জবাবে ইংল্যান্ড ১১ বল বাকি থাকতেই জয় তুলে নেয়। মরগ্যানের হাফসেঞ্চুরি (৫১) এবং রুটের অপরাজিত ৪৬ রান তাদেরকে এই জয় এনে দেয়। চাহাল ২৭ রানে ২ উইকেট নেন।
মাহমুদ





