ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী জিম্বাবুয়ে। ২৩ রানেই (৮.৪ ওভার) হারিয়েছে তিন উইকেট।

সিলেটের ওয়ানডে এ ম্যাচে জিম্বাবুয়ের প্রথম দু’টি উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তৃতীয় উইকেট পান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দ্বিতীয় ওভারেই টিনাশে কামুনহুকামওয়েকে ফেরান সাইফুদ্দিন। এরপর তার শিকার রেগিস চাকাবা। আর মাশরাফি তুলে নেন চামু চিবাবার উইকেটটি।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। জিম্বাবুয়েকে ৩২২ রানের বিশাল চ্যালেঞ্জ ছুঁড়ে দেন টাইগাররা।

শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৯.৩ ওভারে ২৮।

এমআর