ভারতকে মাত্র ২২৪ রানের মধ্যে রুখে দিল আফগানরা। টস জিতে ব্যাট হাতে নেমেছিল কোহলি বাহিনী।
তবে আফগান বোলারদের সামনে সাবলীলভাবে খেলতেই পারেননি ভারতের ব্যাটসম্যানরা।
বলের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছেন একমাত্র অধিনায়ক কোহলি। ৬৩ বলে ৬৭ রান করা ভারতীয় অধিনায়কের স্কোরই ইনিংস সেরা। এছাড়া হাফসেঞ্চুরি করেছেন কেদার যাদবও।
অন্যদিকে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সফল ছিল অধিনায়ক বিরাট কোহলি। ৬৩ বলে ৫ চারে ৬৭ করেন দলপতি। শেষ দিকে কেদার যাদবের হাফসেঞ্চুরিতে ২২৪ করে ভারত।
আফগান বোলারদের মধ্যে মোহাম্মদ নবী ও অধিনায়ক গুলবাদিন নাইব দুইটি করে উইকেট নেন।
সাউদাম্পটনে আফগানদের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কোহলির দল। কিন্তু শুরুতে মুজিব উর-মোহাম্মদ নবীকে সামলাতে পারেনি ভারত। প্যাভিলিয়নে ফিরে গেছেন ওপেনার রোহিত শর্মা, লোকেশ রাহুল। অবশ্য পরে হাল ধরেন বিজয় শঙ্কর-কোহলি। তারাও আফগান ঘূর্ণিতে ফিরে যান।
এদিকে ভারত ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন এমএস ধোনি এবং কেদার যাদব। অধিনায়ক বিরাট কোহলি ৬৭ রানে নবীর বলে ক্যাচ দিয়ে ফিরেছেন। এর আগে কেএল রাহুল ধীরে ৩০ রান তুলে আউট হন। রোহিত শর্মা ১ রান করে বোল্ড হন। বিজয় শঙ্কর খেলেন ২৯ রানের ইনিংস।
ভারত দলে পরিবর্তন এনেছে। ভুবনেশ্বর কুমারের জায়গায় মোহাম্মদ শামিকে দলে নিয়েছে। ইনজুরির কারণে দলে নেই ভুবি। আফগানিস্তান দলে এ ম্যাচে হযরতউল্লাহ জাজাই এবং আফতাব আলম ফিরেছেন। নূর আলী জাদরান এবং দৌলত জাদরান নেই তাদের একাদশে।
ভারতের একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, বিজয় শঙ্কর, এমএস ধোনি, হার্ডিক পান্ডিয়া, কেদার যাদব, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।
আফগানিস্তান একাদশ: হযরতউল্লাহ জাজাই, গুলবাদিন নাঈব, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলি খিল, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।
এএস





