দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আরো এক উইকেট পেল বাংলাদেশ। এতে মোট চার উইকেট শিকার করতে পারল তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন ডুপ্লেসিস (৫৭) ও রুশো (৫)।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন সফরকারী অধিনায়ক ডুপ্লেসিস।
ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় প্রোটিয়ারা। উদ্বোধনী ওভারে আরাফাত সানির শেষ বলে মাশরাফির হাতে ক্যাচ আউট হন ওপেনার ডি ভিলিয়ার্স (২)।
চতুর্থ ওভারে নাসির হোসাইনের শেষ বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন ৮ বলে ১২ রান করা ডি কক।
তবে ডুমিনিকে সঙ্গে নিয়ে এক শক্ত জুটি গড়ে তোলেন ওয়ানডাউনে মাঠে নামা ডু প্লেসিস। অবশেষে ১২তম ওভারের দ্বিতীয় বলে ডুমিনিকে বিদায় করে দিয়ে ৪৬ রানের জুটি ভেঙে দেন আরাফাত সানি। নাসিরের হাতে দুর্দান্ত ক্যাচ আউট হওয়ার আগে ২২ বলে ১৮ রান করেছেন ডুমিনি।
১৪তম ওভারে সাকিবের দ্বিতীয় বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন ডেভিড মিলার (১)।
বাংলাদেশ দলের সেরা একাদশে নেই রনি তালুকদার, জুবায়ের হোসেন লিখন ও রুবেল হোসেন। নিষেধাজ্ঞা কাটিয়ে অনেক দিন পর জাতীয় দলে ফেরা সোহাগ গাজী একাদশে আছেন। আর অভিষেক হয়েছে লিটন দাসের।
জেডআই





