বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে সুনাম কুড়িয়েছে আলজেরিয়ার ফুটবলাররা। রোজা রেখেও জার্মানির সঙ্গে দুর্দান্ত ছিল প্রথমবারের মতো নক আউট পর্বে খেলা দেশটি। খেলা দিয়ে মোহনীয় করা আরব দেশটির ফুটবলাররা এবার মহৎ কাজে নিজেদের পরিচয় তুলে ধরতে চায়। বিশ্বকাপে নিজেদের পারিশ্রমিক না নিয়ে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য সাহায্য পাঠাবে তারা।
আফ্রিকান দলটির তারকা স্ট্রাইকার স্লিমানি ইসলাম দলের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছেন।
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা প্রতিটি দল ৯ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি পাবে। সেই অর্থ মহানুভবতার জন্য খরচ করবে মুসলিম প্রধান দেশটি।





