পার্শ্ববর্তী বাগানে বল যাওয়া বন্ধ করতে বৃটেনের স্থানীয় একটি ক্রিকেট ক্লাবে ছক্কা হাঁকানো নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গেছে।
অহরহ বাগানে বল যাওয়ায় পার্শ্ববর্তী এক ব্যক্তি অভিযোগ করায় এবং দলটিকে আদালতে নেয়ার হুমকি দেয়ার কারণে অক্সফোর্ডশায়ারে ব্রিটওয়েল সালমন ক্রিকেট ক্লাব ‘স্থানীয় নিয়মের’ শিকার হয়েছে বলে জানা গেছে।
মিরর পত্রিকার খবরে বলা হয়, পার্শ্ববর্তী নাগরিকদের একরে পর এক অভিযোগের কারণে গ্রামের এ ক্রিকেট দলটি কোন খেলোয়াড় বাউন্ডারি হাঁকালে কোন রান পাবে না এ ‘স্থানীয় নিয়ম’ মেনে নিতে বাধ্য হয়েছে।
দিয়ানা অ্যাটেনব্রো নামের এক ব্যক্তি তার বাগানে অহরহ বল যাওয়ায় ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে এটাকে বিপজ্জনক হিসেবে অভিযোগ করেছেন এবং ক্লাবটির বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন।
বাগানের ৫০ ফুট নেটের জন্য কয়েক হাজার পাউন্ড খরচ ক্ষতিপূরণ এবং একটি নিয়ম পরিবর্তনের দাবী জানানো হলেও অ্যাটেনব্রো রাজি হননি।
অ্যাটেনব্রো বলেন, তার বাগানের পুরনো নেটটি খুবই নিচু হওয়ায় ওপড় দিয়ে বল চলে আসে এবং বাগানে অবস্থান করাটা খুবই বিপজ্জনক। তিনি আরো বলেন, তারা একটা সমঝোতায় পৌঁছেছেন।
ঢাকা, ৪মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
ক্রিকেটে ছক্কা হাঁকানো নিষিদ্ধ!
পার্শ্ববর্তী বাগানে বল যাওয়া বন্ধ করতে বৃটেনের স্থানীয় একটি ক্রিকেট ক্লাবে ছক্কা হাঁকানো নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। অহরহ বাগানে বল যাওয়ায় পার্শ্ববর্তী এক ব্যক্তি অ





