সাত বছর ধরে বলতে গেলে আন্তর্জাতিক ম্যাচ হয় না পাকিস্তানে। ২০০৯ সালেলাহোরের লিবার্টি চত্বরের কাছে শ্রীলঙ্কার টিম বাসে সশস্ত্র জঙ্গি হামলারপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে পাকিস্তানকে একরকম ‘একঘরে’ করেই রাখা হয়েছে।
গত বছর অবশ্য জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফরে গিয়েছিল। যদিও পরেজানা যায়, অতিরিক্ত টাকা পেয়েই নাকি পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছিলজিম্বাবুইয়ান ক্রিকেটাররা। নতুন খবর হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলও নাকিপাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে! এমন কথাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেটবোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে বাংলাদেশে এসেছিলেন শাহরিয়ারখান। সোমবার দেশে ফিরে তিনি সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশ দল পাকিস্তানসফরে যেতে প্রস্তুত। খেলা হবে করাচি ও লাহোরে। তবে কবে এবং কখন এই সিরিজহবে, সে ব্যাপারে কিছু বলেননি তিনি।
শাহরিয়ার খান বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানে খেলতে আসতে রাজি হয়েছে। ম্যাচ করাচি ও লাহোরে করার পরিকল্পনা করা হয়েছে।’
নিরাপত্তা ইস্যুতে আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতেপ্রথমে রাজি ছিল না পাকিস্তান। তবে নানা নাটকীয়তা শেষে ভারতে দল পাঠাতেপিসিবিকে সবুজ সংকেত দিয়েছে পাকিস্তান সরকার। তবে সেখানে পাকিস্তান দলেরনিরাপত্তার সকল দায়দায়িত্ব ভারত সরকারের বলে জানালেন শাহরিয়ার খান।
এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেপাকিস্তান ভারত সফরে যাবে। আমাদের জাতীয় দলের নিরাপত্তার সকল দায়িত্ব ভারতসরকার ও কর্তৃপক্ষের। ২০০৪ ও ২০০৬ সালে ভারত পাকিস্তান সফরে এলে আমরা ওদেরযে রকম সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি, আশা করি সে রকম নিরাপত্তা ভারতও আমাদেরদেবে।
এআইজে





