অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। ভাগ্যে লড়াই পাকিস্তান জয় পেলেও ব্যাট হাতে ভালো কিছু করতে পারেনি পাকিস্তানের তরুণরা।
শনিবার ফাইনাল ম্যাচে উদ্বোধনী জুটিতে সামি ইসলাম ও ইমাম উল হক ২৩ রান করেন। ১২ রান করা ইমাম আউট হওযার পর ওয়ানডাউনে নামা হাসান রাজার সঙ্গে সামির ব্যাটে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩৯ রান। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে তারা। এতে মাত্র ৭২ রানেই সাত উইকেট হারায় তারা।
তবে জাফর গোহারের সঙ্গে জুটি গড়ে তোলেন আম্মাদ বাট। ২২ রান করে জাফর আউট হলেও ৩৭ রান নিয়ে অপরাজিত থাকেন আম্মাদ। ২২ গজের এক প্রান্তে তিনি দাঁড়িয়ে থাকলেও অন্য প্রান্তে উইকেট হারায় পাকিস্তান। ফলে মাত্র ৪৪.৩ ওভারে ১৩১ রানে ইনিংস শেষ হয়ে যায় দলটির।