চ্যালেঞ্জ নিয়ে নামলেও মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ।৪ উইকেটে ৫৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস।

সকালের সেশনে ব্যাটিংয়ে নেমে ২৪ রান নিয়ে খেলতে শুরু করা লিটন ৫৪ বলে ২৫ রান করে ফিরে যান।একে একে ফিরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ (১৭) ও সাব্বির রহমানকে (০) আব্দুর রাজ্জাক (১) রান নিয়ে।

৪৪ ওভারে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ১০৯। ব্যাট করছেন মিরাজ ৭৭ বলে ৩৮ রান ও আব্দুর রাজ্জাক ৩ বলে ১ রান নিয়ে।২২২ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়ার পর প্রথম দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম দিনের স্কোর- তামিম ৪, ইমরুল ১৯, মুমিনুল ০, মুশফিক ১।

এমআর