শেষ ওভারের টান টান উত্তেজনার ম্যাচে ভারতের সাথে ম্যাচ টাই করেছে আফগানিস্তান। ২৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে অল আউট হয়ে যায় ভারত।
জয়ের জন্য শেষ দুই বলে এক রান প্রয়োজন ছিল ভারতের । কিন্তু ওভারের পঞ্চম বলে রবিন্দ জাদেজা ক্যাচ আউট হলে দুই দলের স্কোর সমান হয়। ভারতের লোকেশ রাহুল ৬০, আম্বাতি রাইডু ৫৭ ও দিনেশ কার্তিক ২৭ রান করেন।
আফতাব আলম ও মোহাম্মদ নবী রশিদ খান দুটি করে উইকেট নিয়ে ভারতের জয়ে বাধা হয়ে দাঁড়ান। জাভেদ পান একটি উইকেট।
এরআগে ওপেনার মোহাম্মদ শেহজাদের চমৎকার সেঞ্চুরির ওপর ভর করেই আফগানিস্তান ২৫২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। এই উইকেটকিপার ব্যাটসম্যান ১১৬ বলে ১২৪ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। যাতে ১১টি চার ও সাতটি ছক্কার মার রয়েছে।
অবশ্য মাঝখানে দ্রুত পাঁচ উইকেট হারিয়ে তারা কিছুটা বিপদে পড়লেও একপাশ আগলে রাখেন শেহজাদ। তাঁকে যোগ্য সাপোর্ট দেন সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি। তিনি ৫৬ বলে ৬৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন। আর নাজিবুল্লাহ জাদরান ২০ বলে ২০ রান করেন।
রবিদ্র জাদেজা ৪৬ রানে তিনটি এবং কুলদীপ যাদব ৩৮ রানে দুই উইকেট নেন। এ ছাড়া খলিল আহমেদ, দিপদ চাহার ও কেদার যাদব একটি করে উইকেট পান।
সুপার ফোরে পরপর দুই ম্যাচ হেরে অনেকটাই শেষ হয়ে গেছে আফগানিস্তানের ফাইনালে খেলার স্বপ্ন। আজ তাই নিয়ম রক্ষার ম্যাচ হিসেবেই ভারতের মোকাবিলায় নামে তারা।
যদিও তারা গ্রুপ পর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছিল। তবে ক্রিকেটবিশ্বকে নিজেদের সামর্থ্যের জানান দিতে সক্ষম হয়েছে তারা।
জেড





