মাহমুদউল্লাহ রিয়াদের অসাধারণ ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করেছে টাইগাররা। দলের সর্বোচ্চ ৬২ রানে করেন রিয়াদ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটা তার চতুর্থ ফিফটি।
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচেও ওপেনিংয়ে রদবদল। এবার লিটনের সঙ্গে নাজমুল হাসান শান্ত। এই জুটিতে আসে ৪৯ রান। সৌম্য সরকারের পরিবর্তে খেলতে নেমে ভালো করতে পারেননি শান্ত। কাইল জার্ভিসের বলে ফিরে যাওয়ার আগে করেন ৯ রান। এরপরই ফিরে যান ভালো লিটস দাস। এমফুপুর বলে ২২ বলে ৩৮ রান আসে এই ডানহাতির ব্যাটে।
দলীয় অধিনায়ক সাকিব আল হাসানও ছন্দে নেই। ৯ বলে ১০ রান আসে তার ব্যাট থেকে। রায়ান বার্লের বলে উঠিয়ে মারতে গিয়ে শন উইলিয়ামনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। ৯ বলে ১ চারে ১০ করেন তিনি। আবারও বিপর্যয়ে বাংলাদেশ। তবে, এই বিপর্যয় সামলে নেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। গড়েন ৭৮ রানে মূল্যবান জুটি। সেই সাথে সামলে নেনে দলের বিপর্যয়।
দলীয় ১৪৩ রানে টিনোটেন্ডা মুতোম্বোজি বলে ব্রেন্ড টেইলরের হাতে ক্যাচ আউট হন মিস্টার ডিপেন্ডবল। করেন ২৬ বলে ৩২ রান। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দল জেতানো আফিফ এই ম্যাচে ব্যর্থ। করেন ৮ বলে ৭ রান করেন এই বাঁ-হাতি। শেষ দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৭৫ রানে থামতে হয় টাইগারদের।
দলের হয়ে সর্বচ্চো ৬২ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। লিটন দাস ৩৮ ও মুশফিক করেন ৩২। জিম্বাবুয়ের বোলার কাইল জার্ভিস নেন ৩ উইকেট।
স্কোর : ১৭৫/৬
বাংলাদেশ
নাজমুল হাসান শান্ত ১১ (৯)
লিটন দাস ৩৮ (২২)
সাকিব আল হাসান ১০ (৯)
মুশফিকুর রহিম ৩২ (২৬)
মাহমুদুল্লাহ রিয়াদ ৬২ (৪১)
আফিফ হোসেন ৭ (৮)
মোসাদ্দেক হোসেন ২ (৩)
মোহাম্মদ সাইফুদ্দিন ৬* (২)
আমিনুল ইসলাম ০* (০)
বোলার
এনদুবু ৩-০-৩২-০
কাইল জার্ভিস ৪-০-৩২-৩
এমফুপু ৪-০-৪২-২
শন উইলিয়ামসন ৪-০-২৬-০
রায়ান বার্ল ১-০-১৩-১
টিনোটেন্ডা মুতোম্বোজি ৩-০-১৭-১
মাদজিভা ১-০-১০-০ ।
এএস/এবিসি িদ্দক





