অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অর্থলোভে নিজ দেশকে বাদ দিয়ে নিউজিল্যান্ডকে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায় অরুণ ভরদ্বাজ নামে এক ভারতীয়।
নিউজিল্যন্ডের একটি নামী ব্র্যান্ড 'টুই', বিশ্বকাপে একটি চমৎকার ও লোভনীয় প্রতিযোগিতা শুরু করেছে। প্রতিযোগিতার নাম 'টুই ক্যাচ এ মিলিয়ন'।
যেখানে গ্যালারি থেকে ক্যাচ ধরলে জেতা যাবে ১ মিলিয়ন টাকা। নিউজিল্যান্ড বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনালে যেতে পারলে পুরষ্কারের অর্থ ততই বাড়বে।
পুল 'বি'-এর ভারত বনাম জিম্বাবুয়ে খেলায় অকল্যান্ডের ইডেন পার্কের গ্যালারিতে একটি ক্যাচ ধরেছিলেন অরুণ। পুরষ্কার হিসেবে জিতেছিলেন ৩ লাখ ৫০ হাজার ডলার।
সাত বছর ধরে নিউজিল্যান্ডে রয়েছেন ২৪ বছর বয়সী অরুণ। তবু্ও ক্রিকেটে এত দিন ভারতকে সমর্থন দিয়েছিলেন তিনি। কিন্তু এবার অর্থলোভে সেই সমর্থন ঝুকে গেছে নিউজিল্যান্ডের দিকে।
জেডআই





