বতর্মান বাংলাদেশে আলোচিত ইস্যু ড্রাইভিং লাইসেন্স। শুধু এদেশেই নয়, গোটা বিশ্বেই তা এখন হট টপিক। স্পেনও ব্যতিক্রম নয়। ড্রাইভিং লাইসেন্স না থাকায় তারকা ফুটবলার জেরার্ড পিকেকে ৬ মাসের জেল-জরিমানা করেছেন আদালত।
শুক্রবার বিকালে গাড়ি নিয়ে রাস্তায় বের হন পিকে। রুটিন চেকের অংশ হিসেবে তাকে আটকায় ট্রাফিক পুলিশ। দেখাতে বলেন কাগজপত্র। তবে লাইসেন্স দেখাতে পারেননি তিনি। ফলে আদালতে মামলা ঠুকে দেন তারা।
স্পেনের আইন অনুযায়ী, একজন ড্রাইভারের থাকতে হয় ১২ পয়েন্ট। এর নিচে ১ নেমে গেলেই সেটা অপরাধ বলে গণ্য হয়। আর শূন্য হলে রাস্তায় গাড়ি নামাতেই পারেন না।
সেখানে লাইসেন্স ছাড়াই গাড়ি চালিয়েছেন পিকে। অর্থাৎ তার পয়েন্ট ছিল শূন্য। স্প্যানিশ আইনে এটি গুরুতর অপরাধ। সেখানে এজন্য অন্তত ৬ মাসের জেল কিংবা ৫৩৭০ পাউন্ড (প্রায় ৬ লাখ টাকা) জরিমানার উল্লেখ আছে।
পিকের এ ধরনের অপরাধ এবার প্রথম নয়। গেল বছরও গতিসীমা ভাঙার দায়ে শাস্তির মুখে পড়েন তিনি। ২০১৪ সালে ট্রাফিক পুলিশের সঙ্গে বিবাধে জড়িয়ে ৯৪০০ পাউন্ড (প্রায় সাড়ে ১০ লাখ টাকা) জরিমানা দেন বার্সা ডিফেন্ডার। এর ৩ বছর আগে একই ঘরানার অপরাধে দোষী হয়েছিলেন ৩১ বছর বয়সী ফুটবলার।
এমআর





