ব্যাটিং নেমে শুরুতেই ধাক্কা বাংলাদেশের। দুঃখজনক রান আউটে প্যাভিলিয়নে ফিরে গেছেন সৌম্য সরকার।
নিয়মিত বোলার না হলেও বল হাতে জাদু দেখিয়েছেন সৌম্য। সেই আত্মবিশ্বাস নিয়ে ‘আসল’ কাজ ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু তামিম ইকবালের সঙ্গে ভুল বোঝাবুঝিতে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে মাত্র ১০ রান করে।
মিডঅনে বল পাঠিয়ে সিঙ্গেলের জন্য দৌড়েছিলেন তামিম। নন-স্ট্রাইকে থাকা সৌম্যও এগিয়ে এসেছিলেন অনেকটা। কিন্তু অ্যারন ফিঞ্চের হাতে বল দেখে যে যার প্রান্তে ফিরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ফিঞ্চের সরাসরি থ্রো স্টাম্পে আঘাত হানার আগে নিজের জায়গায় যেতে ব্যর্থ হন সৌম্য। ফলাফল, দুঃখজনক রান আউটে ফিরতে হয় তাকে।
জেড





