ডেনমার্কের টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি এ বছর তার প্রথম শিরোপা জিতেছেন। সাবেক এক নম্বর এবং বর্তমান ১৩ নম্বর এ টেনিস খেলোয়াড় ইস্তাম্বুল কাপের ফাইনালে জিতেছেন।

ইতালির রবার্তা ভিঞ্চিকে ফাইনালে ৬-১,৬-১ সেটে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিয়েছেন ড্যানিস তারকা।

বর্তমান ডাবলসের শীর্ষ বাছাই ভিঞ্চিকে হারাতে রোমান ক্যাথলিকের কন্যা ওজনিয়াকি সময় নিয়েছেন মাত্র ৬৭ মিনিট।

ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর