রোববার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আইসিসি ২০১৫ বিশ্বকাপের পর্দা নামছে। তার আগে বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিয়েছে ভারতের স্যাটেলাইট চ্যানেল এনডিটিভি। এতে মাত্র একজন ভারতীয় ক্রিকেটার জায়গা পেয়েছে।
এনডিটিভি’র বিশেষজ্ঞ প্যানেলের দায়িত্বে ছিলেন অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল, ওয়েস্ট ইন্ডিয়ার ব্রায়ান লারা, ভারতের সুনীল গাভাস্কার ও ভিভিএস লক্ষণ।
তাদের দৃষ্টিতে ভারতের একমাত্র রবিচন্দ্র অশ্বিন বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন। তবে দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার চার জন করে খেলোয়াড় রয়েছেন সেরা এই দলে।
ওপেনার হিসেবে দলে আছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম। উইকেটরক্ষক হিসেবে দলে আছেন শ্রীলংকার কুমার সাঙ্গাকার।
মিডল-অর্ডার ব্যাটসম্যানরা হলেন- দক্ষিণ আফ্রিকা এবি ডি ভিলিয়ার্স, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল।
দলের একমাত্র অলরাউন্ডার নিউজিল্যান্ডের কোরি এন্ডারসন। একমাত্র ভারতীয় ও স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। আর পেস অ্যাটাকের দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের টেন্ট বোল্ট ও টিম সাউদি।
এনডিটিভি সেরা বিশ্বকাপ একাদশ: মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককালাম, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, কোরি এন্ডারসন, রবীচন্দ্রন অশ্বিন, মিচেল স্টার্ক, টেন্ট বোল্ট ও টিম সাউদি।
জেডআই





