আফগানিস্তানের স্পিনের বিপক্ষে খাবি খাচ্ছে বাংলাদেশ। শুরুতেই ওপেনার লিটন দাস ফিরে যাওয়ার পর তামিম-সাকিব জুটি উইকেট ধরে রাখে খেলার চেষ্টা করছিলেন।
তবে বেশিদূর যেতে পারেননি তামিম। ৫৩ বলে ৩৬ রানে মোহাম্মদ নবীর শিকার হয়ে ফেরেন তামিম। পরের ওভারে বল করতে এসেই কাঁপন ধরিয়ে দিয়েছিলেন রশিদ খান।
শুরুতেই আম্পায়াররা তাদের সিদ্ধান্ত দিয়েছেন লিটন দাস ‘আউট’। আসলেই কি তিনি আউট হয়েছিলেন? গত এশিয়া কাপের ফাইনালেও ভারতের বিপক্ষে স্ট্যাম্পিং হয়ে ফিরতে হয়েছিল সাজঘরে। ওই বিতর্ক এখনও শেষ হয়নি। সেই আগুনে এবার ঘি ঢেলে দিয়েছেন আলিম দ্বার।
আজ আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ সাউদাম্পটনে। এই ম্যাচে লিটনের আউট বিতর্কের জন্ম দিয়েছে। আম্পায়ার প্যানেল ছাড়া সাধারণ দর্শকদের মানতে কষ্টই হচ্ছে এটি যে আউট।
ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মুজিব উর রহমানের বল কাভার অঞ্চল দিয়ে মারতে গিয়ে হাশমতুল্লাহ শাহিদীর তালু বন্দি হোন লিটন দাস। টিভি স্ক্রিনে স্পষ্ট দেখা যায় বল মাটি ছুঁয়ে হাসমতুল্লাহ’র হাতে উঠে। পরে টিভি আম্পায়ার আউট দে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়াচ্ছে উত্তাপ।
সাকিব আল হাসানের লেগ বিফোরের আবেদন করেন। ফিল্ড আম্পায়ারও তাতে সাড়া দেন। তবে রিভিউ নিয়ে রক্ষা পান সাকিব। টিভি রিপ্লেতে দেখা যায় রশিদ খানের বলটি স্ট্যাম্প বরাবরই পিচ করেছিল। মিডল স্ট্যাম্প বরাবর থাকলেও বলটি স্ট্যাম্পের উপর দিয়ে চলে যেতো।
মুশফিকের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করছেন তিনি।
স্কোর:
বাংলাদেশ ৮৫/২ (১৮)
লিটন দাস ১৬ (১৭)
তামিম ইকবাল ৩৬ (৫৩)
সাকিব আল হাসান ২৭* (৩৪)
মুশফিকুর রহিম ১* (৪)
এএস





