ব্রাজিলের কোচ লুইজ ফেলিপ্পে স্কলারি মনে করছেন, তার দল যদি ফাইনালে উঠতে পারে তাহলে সেখানে প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে আর্জেন্টিনা।
স্কলারি ও তার সাপোর্ট স্টাফ ছক কষে ধারণা করছেন ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রাজিল বিশ্বকাপের ফরমেট সেভাবেই হয়েছে। সবকিছু ঠিক থাকলে ১৩ জুলাই বিশ্বকাপের ফাইনালে খেলবে দক্ষিণ আমেরিকার এই ২ দেশ।
রিও ডি জেনিরোর কাছেই ব্রাজিলের অনুশীলন শিবির। সেখানেই স্কলারি বলেছেন,‘আমাদের বিশ্লেষন বলছে ফাইনালের একপক্ষ ব্রাজিল আর অপর পক্ষ হিসেবে থাকবে আর্জেন্টিনা।’
অবশ্য ফাইনালে কোন দল শিরোপা জয় করবে এই প্রসঙ্গে স্কলারি কিছু বলেননি। তিনি আরও বলেছেন,‘ আশা করছি এটাই ফাইনাল হবে। এটা হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকান ফাইনাল। এই অঞ্চলে সেরা খেলোয়াড় রয়েছে। যাদের মধ্যে রয়েছে ফুটবলের সকল কিছু। আমি চাই না আর্জেন্টিনা প্রথম ও দ্বিতীয় রাউন্ডে ছিটকে যাক। আর্জেন্টিনা তাদের চিরচেনা ফুটবল খেলবে এটাই আশা করি।’ উল্লেখ্য, স্কলারির অধীনে ব্রাজিল ২০০২ সালে বিশ্বকাপ জয় করেছিল।
ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বকাপে ৪ বার মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনা একটি ম্যাচে জয় পেয়েছিল। ১৯৯০ সালের বিশ্বকাপে শেষ ষোলোতে ছিল লড়াইটি।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]