আগামী মার্চ মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ১৫ সদস্যের ঘোষিত দলে জায়গা পাননি ক্যারিবীয়দের আক্রমণাত্মক অল রাউন্ডার কাইরন পোলার্ড।
একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলার সময় হাঁটুতে চোট পান পোলার্ড। কিন্তু ইনজুরি থেকে এখনো সুস্থ্য হয়ে না ওঠায় আগামী ১৬ মার্চ- ৬ এপ্রিলের বিশ্বকাপের দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি।
আক্রান্ত পোলার্ড বলেন, টি-২০ বিশ্বকাপের আগে যথা সময়ে সুস্থ হয়ে উঠবেন বলে তিনি ধারণা করছিলেন। তবে দলে বিবেচনার জন্য যথেষ্ট উন্নতি তার হয়নি।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলের সঙ্গে ব্যাটসম্যান জনসন চার্লস এবং পেসার শেলডন কট্রেলকে টি-২০ বিশ্ব কাপের দলে নেয়া হয়েছে।
২৪ বছর বয়সী কট্রেল গত বছর ভারতে একটি টেস্ট খেলেছেন। তবে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে এখনো অভিষেক হয়নি। সম্প্রতি নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজে চার্লসকে বেশ সমস্যা মোকাবেলা করতে হয়েছে। তবে তিনি একজন বিপজ্জনক খেলোয়াড় হতে পারেন।
বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ কলম্বোতে অনুষ্ঠিত ২০১২ সালে স্বাগতিক শ্রীলংকাকে হারিয়ে শিরোপা জয় করেছিল।
ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস, শেলডন কট্রেল, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, সুনিল নারাইন, দিনেশ রামদিন, রবি রামপল, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, ক্রিসমার স্যান্টোকি, লেন্ডল সিমনস, ডোয়াইন স্মিথ।