ম্যাচটি শুরু হয় সকাল সাড়ে নয়টায়। টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে ৭৪ তম ক্রিম্যাচটি কেটার হিসেবে অভিষেক হতে যাচ্ছে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। জিম্বাবুয়ে দলে অভিষেক হচ্ছে টাফাডজওয়া কামুঞ্জোজির।

জুবায়ের হোসেন মাত্র দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। আর তাতেই নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যায়সে সিরিজে নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি তার।

আজ বাংলাদেশের হয়ে খেলছেন: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, জুবায়ের হোসেন লিখন, শাহাদাত হোসেন, মার্শাল আইয়্যুব, আল-আমিন হোসেন ও তাইজুল ইসলাম।

ইআর