দুঃখজনকভাবে বিদায় নিলেন সাব্বির রহমান। আর এর মাধ্যমে শতাধিক রানের একটি পার্টনারশিপের অবসান ঘটল। সাকিব আল হাসান আউট হওয়ার সময় বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেটে ১১৭ রান। সেখান থেকে এ দুজন বাংলাদেশকে তুলে আনেন।

ভারসাম্য হারিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে তিনি সাজঘরে ফিরে গেছেন। এর ফলে ৬ষ্ট উইকেটের পতন ঘটল বাংলাদেশের। বাংলাদেশের স্কোর এখন ৬ উইকেটে ২২২ রান।

মুশফিকুর রহমান ৫০ রান করে ক্রিজে আছেন। সাব্বির ৬৬ রান করেছিলেন। সাব্বির আর মুশফিক ১০৫ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন।

চা-বিরতিতে বাংলাদেশ ৫ উইকেটে ১৫৫
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ। ৬০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান নিয়ে টেস্টের প্রথম দিনের চা-বিরতিতে গিয়েছে টাইগাররা। মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশের রান ছিলো ৩ উইকেটে ৭০ রান।

দলীয় ২১ রানের মধ্যে ওপেনার তামিম ইকবাল ৯ ও তিন নম্বরে নামা ইমরুল কায়েস ৪ রান করে ফিরে যান। দু’জনকেই শিকার করেন অস্ট্রেলিয়ার অফ-স্পিনার নাথান লিঁও।

এরপর ৪৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার সৌম্য সরকার ও চার নম্বরে নামা মোমিনুল হক। দলীয় ৭০ রানে নামের পাশে ৩৩ রান রেখে লিঁও’র তৃতীয় শিকার হন সৌম্য। ৮১ বল মোকাবেলা করে ২টি চার ও ১ টি ছক্কায় নিজের ইনিংস সাজান সৌম্য। ৫২ বলে ১টি চারে ২৪ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যান মোমিনুল। সবক’টি উইকেট নেন লিঁও।

বিরতিতে থেকে ফেরার পর উইকেট পতনের তালিকায় নাম তুলেন মোমিনুলও। লিঁও’র চতুর্থ শিকার হবার আগে ২টি চারে ৬৭ বলে ৩১ রান করেন মোমিনুল। উইকেটে গিয়ে রান তোলায় মনোযোগি হন ঢাকা টেস্টের নায়ক সাকিব আল হাসান। ৩টি বাউন্ডারিতে ভালো কিছু করার ইঙ্গিতও দেন তিনি। কিন্তু সাকিবকে ২৪ রানের বেশি করতে দেননি অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার অ্যাস্টন আগার।

১১৭ রানে পঞ্চম উইকেট হারানোর পর চা-বিরতি পর্যন্ত আর কোন উইকেট হারায়নি বাংলাদেশ। অধিনায়ক মুশিফকুর রহিম ২৯ ও সাব্বির রহমান ২৪ রানে অপরাজিত ছিলেন। লিঁও ৫৮ রানে ৪ উইকেট নেন।

মধ্যাহ্ন-বিরতিতে ৩ উইকেটে ৭০
২৯ দশমিক ৪ ওভারে ৩ উইকেটে ৭০ রান নিয়ে টেস্টের প্রথম দিনের মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে টাইগাররা।

দলীয় ২১ রানের মধ্যে ওপেনার তামিম ইকবাল ৯ ও তিন নম্বরে নামা ইমরুল কায়েস ৪ রান করে ফিরে যান। দু’জনকেই শিকার করেন অস্ট্রেলিয়ার অফ-স্পিনার নাথান লিঁও।
এরপর ৪৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার সৌম্য সরকার ও চার নম্বরে নামা মোমিনুল হক। দলীয় ৭০ রানে নামের পাশে ৩৩ রান রেখে লিঁও’র তৃতীয় শিকার হন সৌম্য। ৮১ বল মোকাবেলা করে ২টি চার ও ১ টি ছক্কায় নিজের ইনিংস সাজান সৌম্য। ৫২ বলে ১টি চারে ২৪ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যান মুমিনুল। লিঁও ২৯ রানে ৩ উইকেট নেন।

ঢাকায় সিরিজের প্রথম টেস্ট ২০ রানে জিতেছিল বাংলাদেশ। তাই দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে মুশফিকুর বাহিনী।

টসে জয়ী বাংলাদেশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
ঢাকায় সিরিজের প্রথম টেস্ট ২০ রানে জিতেছিলো বাংলাদেশ। তাই দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে মুশফিকুরবাহিনী।

ঢাকা টেস্টের একাদশ থেকে একটি পরিবর্তন এনে চট্টগ্রাম ম্যাচের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেসার শফিউল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল হক।

সফরকারী অস্ট্রেলিয়া ঢাকা টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে। ব্যাটসম্যান উসমান খাজা ও পেসার জশ হ্যাজেলউডের পরিবর্তে একাদশে এসেছেন যথাক্রমে ডান-হাতি ব্যাটসম্যান হিল্টন কার্টরাইট ও বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার স্টিভ ও’কেফি।

বাংলাদেশ একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদি হাসান, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, হিল্টন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, নাথান লিঁও ও ও’কেফি।