কয়েক দিন বিরতি দিয়ে ফের বিশ্বকাপে হানা দিয়েছে বৃষ্টি। এর কবলে পড়ে মঙ্গলবার ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল গড়িয়েছে রিজার্ভ ডেতে।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল ৪৬.১ ওভার খেলা হয়েছে। এসময়ে ৫ উইকেটে ২১১ রান তুলেছেন কিউইরা।
বুধবার সেখান থেকেই খেলা শুরু হলো। রস টেইলর ৬৭ ও টম লাথাম ৩ রান নিয়ে ব্যাটিং শুরু করেন। ৮ ওভারে ১ মেডেনসহ মাত্র ২৫ রানে ১ উইকেট তুলে নেন জসপ্রিত বুমরাহ।
এমআর





