ইংল্যান্ড বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড। তিনটি ম্যাচের ফলাফলই হলো এক পেশে।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারায় ইংলিশরা। পরের ম্যাচে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দেয় উইন্ডিজ। এবার সে ধারায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। দলের জয়ের ভিত গড়ে দেয় কিউই বোলাররা।
লঙ্কানদের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য হেসে খেলেই পার করেছে দলটি। ১০ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে দারুণ সূচনা করল গত আসরের ফাইনালিস্টরা। মাত্র ১৬ ওভার ১ বলে জয় তুলে নেয় কিউইরা।
এই ছোট লক্ষ্য খুব সহজেই পাড়ি দেয় দুই ওপেনার কলিন মুনরো ও মার্টিন গাপটিলের অনবদ্য অর্ধশতকে। গাপটিল ৫১ বলে ৭৩ রান করেন। নিজের ইনিংসটি ৮টি চার ও ২টি ছক্কায় সাজান তিনি। ৪৭ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন মুনরো।
এর আগে বিশ্বকাপের তৃতীয় এই ম্যাচে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ১৩৬ রানে গুড়িয়ে যায় লঙ্কানরা।
মাত্র ২৯ ওভার ২ বলে। শুরু থেকেই ধুকতে থাকা লঙ্কানদের এগিয়ে নিতে থাকেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫২ রানে। এছাড়া ২ অঙ্কের দেখা পান কুশল পেরেরা ২৯ ও থিসারা পেরেরা ২৭।
কিউইদের পক্ষে ৩টি করে উইকেট পকেটে পুরেন ম্যাট হেনরি ও লুকি ফার্গুসন। ১টি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম ও মিচেল স্যান্টনার।
শনিবার (০১ জুন) কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উলিয়ামসন শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানান।
বিশ্বকাপের মঞ্চ ছাড়াও দুই দলের খেলায় প্রায়ই প্রতিদ্বন্ধিতা হয়। তাই বলাই যায়, আজকের ম্যাচটিও জমজমাটপূর্ণ হবে।
সাম্প্রতিক সময়ের ধারাবাহিকতার দিক দিয়েও নিউজিল্যান্ড এগিয়ে। বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ বার সেমিফাইনাল খেলেছে দলটি। তবে গেল বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালেও খেলে ব্ল্যাক কিউইরা। তবে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হয় তাদের।
অন্যদিকে শ্রীলঙ্কার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ তিন ওয়ানডেতে হেরেছে তারা। আবার চলতি বছর মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে লঙ্কানরা।
তবে দলে রয়েছেন থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলা ম্যাথিউজের মতো ক্রিকেটার। তাই প্রথম ম্যাচে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত শ্রীলঙ্কা।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
শ্রীলঙ্কা স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, আভিস্কা ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল।
এমবি





