দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাকি ৩টি ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন পেসার প্যাট ক্যামিন্স ও মিচেল স্টার্ক। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার মিচেল জনসনকে।

দিন দুয়েক আগেই আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন জনসন। তার পারফর্মে খুশি কোচ লেহম্যান। তাই প্রিয় শিষ্যকে একটু বিশ্রাম নেওয়ার ফুরসত করে দিয়েছেন কোচ। বলেছেন, ‘ওর এখন বিশ্রামের সময়। যথাসময়ে আবার দলে ফিরে আসবে জনসন।’

 তবে স্কোয়াডে জায়গা হয়নি নাথান লায়নের। তার বদলে দলে অন্তর্ভুক্ত হয়েছেন জাভিয়ের ডোহার্টি। আগামী ১৯ নভেম্বর সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে দু’দল।

 অস্ট্রেলিয়ার ওয়ানডে দল : জর্জ বেইলি (অধিনায়ক), নাথান কাল্টার-নিল, প্যাট ক্যামিন্স, জাভিয়ের ডোহার্টি, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জোস হাজলেউড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়াডে (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন।