দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের আসন্ন হোম সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে ন্যাশনাল পলিমার।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজটির নাম হবে ‘ন্যাশনাল পলিমার ক্রিকেট সিরিজ ২০১৫' পাওয়ারড বাই ওয়ালটন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২টি টেস্ট , ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আগামী ৫ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে প্রোটিয়াদের বিপক্ষে লড়াই শুরু করবে বাংলাদেশ।
জেডআই





