চলতি মৌসুমে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদকে হারিয়ে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। জয়ের ধারাটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার মাঠে নামার আগে তিনটি করে ড্র ও হার ছিল তাদের। গত ম্যাচে ভ্যালাদোলিদের বিপক্ষে জয় নিয়ে অন্তত একদিনের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে হেরে মাঠ থেকে বিদায় নিয়েছে বার্সা। অন্যদিকে সেল্টা ভিগোর বিপক্ষে ডেভিড ভিয়ার জোড়া গোলে ২-০ গোলের জয় তুলে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
এই নিয়ে গত সাত ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার তৃতীয় পরাজয়। ভায়াদোয়িদের পক্ষে ১৭ মিনিটে জয়সূচক গোলটি করেন ইতালিয়ান ফাওস্টো রোসি। এই জয়ে ভায়াদোয়িদ শেষ মুহূর্তে রেলিগেশন খড়া থেকে কিছুটা হলেও মুক্ত হলো। এবারের মৌসুমে তারা মাত্র পাঁচটি ম্যাচে জয়ী হয়েছে।
এই পরাজয়ের পরে একটি বিষয় অন্তত স্পষ্ট যে শিরোপা ধরে রাখতে হলে দুই সপ্তাহ পরে স্যান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত মৌসুমের শেষ এল ক্ল্যাসিকোতে স্বাগতিক রিয়াল মাদ্রিদকে অবশ্যই হারাতে হবে কাতালানদের।
সপ্তাহের মাঝামাঝিতে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের কারনে দলের বেশীরভাগ খেলোয়াড় নিজেদের জাতীয় দলের দায়িত্ব পালনে ব্যস্ত থাকলেও মার্টিনো চেষ্টা করেছেন যথাসম্ভব শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামতে। মূল একাদশে শুধুমাত্র ছিলেন না জোর্দি আলবা এবং আন্দ্রেস ইনিয়েস্তা। ম্যাচের শুরতেই দ্রুতগতির একটি কাউন্টার অ্যাটাক থেকে লিওনেল মেসির একটি প্রচেষ্টা নষ্ট করে দেন ভায়াদোয়িদের গোলরক্ষক দিয়েগো মারিনো। কিন্তু কিছুক্ষণ পরেই দু'জন বার্সা ডিফেন্ডারের মাঝ দিয়ে রোসি গোল করে দলকে এগিয়ে দেন।
যদিও প্রথমার্ধ শেষ হবার আগে মেসির দুটি এবং সেস ফ্যাব্রেগাসের একটি সুযোগ মারিনো রক্ষা না করলে বার্সা হয়ত তখনই এগিয়ে যেতে পারতো। বিরতির তিন মিনিট পরে আবারো মেসির একটি শট মারিনোর খুব কাছ দিয়ে পোস্টের বাইরে চলে যায়।
দিনের অপর ম্যাচে স্প্যানিশ তারকা ডেভিড ভিয়ার দুই গোলে অ্যাটলেটিকো অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলের জয় নিয়েই বাড়ি ফিরেছে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে ৬২ ও ৬৪ মিনিটে পরপর দুই গোল করে ভিয়া দলের জয় নিশ্চিত করেন। এই নিয়ে চলতি মৌসুমে ১৫টি গোল করলেন ভিয়া।
২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট অর্জন করা বার্সা এখন লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
খেলা
হেরেছে বার্সা, ভিয়ার গোলে জয় অ্যাটলেটিকোর
চলতি মৌসুমে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদকে হারিয়ে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। জয়ের ধারাটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার মাঠে নামার আগে তিনটি করে ড্র ও হার ছিল তাদের। গত ম্যাচে





