দক্ষিণ আফ্রিকার ৩৪ বছর বয়সী এই তারকা একটি ভিডিও বার্তায় তার অবসর নেওয়ার কথা জানিয়েছেন। দেশের হয়ে ১১৪ টেস্ট খেলা এই ব্যাটসম্যান বুধবার জানান, 'তিনি সত্যিই খুব ক্লান্ত।' প্রোটিয়া এই বিধ্বংসী ব্যাটসম্যান দেশের হয়ে ২২৮টি একদিনের ম্যাচ খেলেছেন। এছাড়া টি-২০ খেলেছেন ৭৮টি।
এবি বলেন, 'এটা কঠিন একটা সিদ্ধান্ত। আমি এটা নিয়ে অনেক ভেবেছি। কিন্তু শেষ পর্যন্ত অবসর নেওয়ার ঠিক বলে সিদ্ধান্ত নিয়েছি।' তবে তিনি বিভিন্ন দেশের লিগ থেকে অবসর নিচ্ছেন না বলেও জানিয়েছেন।
ভিলিয়ার্স বলেন, 'আমি প্রোটিয়াদের হয়ে কোথায় খেলবো, কখন খেলবো এবং কোন ফরম্যাটে খেলবো এমন সিদ্ধান্ত নিজের ইচ্ছা মতো নেওয়া ঠিক হবে না। আমার কথা হলো খেললে সব ফরম্যাটে খেলবো নয়তো কোন ফরম্যানে না।'
এমআর





