দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বড় রানের পার্টনারশিপ পেলেও আজকের চিত্র একেবারে ভিন্ন। তৃতীয় ওভারে ৪ বলে ১ রান করে কটআউটের শিকার তামিম ইকবাল। তামিমের বিদায়ের সুর বাজতে না বাজতেই সাকিবের বিদায়।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি সফরকারীদের। তৃতীয় ওভারে প্রথম উইকেট পতন। এনগিডির লাফিয়ে উঠা বল তামিমের ব্যাট ছুয়ে ক্যাচ জমে মাহারাজের হাতে।

ওয়ান ডাউনে নামা সাকিবও সুবিধা করতে পারেননি। পরের ওভারেই তিনি নেন বিদায়। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি আগের ম্যাচের নায়ক। রাবাদার বলে তিনি ক্যাচ দেন ভেরিনের হাতে। ৮ রানে দুই উইকেট নেই বাংলাদেশের।
ক্রিজে আছেন মুশফিকুর রহীম ও লিটন দাস।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

এবিএস