ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে-আফগানিস্তান। ম্যাচে টস জিতেছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতেছে জিম্বাবুয়ে।
এদিকে ত্রিদেশীয় সিরিজের আগে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দারুণ আত্নবিশ্বাস নিয়ে মাঠে নামতে যাচ্ছে আফগানরা। শুধু তাই নয়, এর আগে সাত বারের দেখায় প্রতিবারই জয় পায় আফগানিস্তান।
জিম্বাবুয়ে: ব্রেন্ডন টেইলর (উইকেট-রক্ষক), হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, সান উইলিয়ামস, রেগিস চাকাভা, রায়ান বার্ল, টিনোটেন্ডা মুতম্বোডজি, নেভিল মাদজিভা, কাইল জারভিস, আইনলি এনড্লোভু ও টেন্ডাই চাতারা।
আফগানিস্তান: হজরতউল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাঈব, নাজিব তারাকাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), আসগর আফগান, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, করিম জানাত ও ফরিদ মালিক।
এএস





