পয়েন্ট তালিকার শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকার অবস্থানও খুব একটা পিছিয়ে নেই। মাশরাফি বিন মুর্তজার দলের অবস্থান তিন নম্বরে। বলা যায় বড় দুই দলের লড়াই দিয়ে শুরু হচ্ছে ঢাকায় তৃতীয় পর্বের লড়াই।

দিনের প্রথম খেলায় টসে হেরেছে ঢাকা প্লাটুন। টসে হেরে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক ইমরুল কায়েস।

হ্যামষ্ট্রিংয়ের চোটে ছিটকে পড়েছেন নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টুর্নামেন্টের শুরুতে খেলতে পারেননি দুই ম্যাচ। পরের তিন ম্যাচ খেললেও তৃতীয় ম্যাচে আবারও ইনজুরিতে পড়েন এই অল-রাউন্ডার।

মাহমুদউল্লাহ না থাকলেও চট্টগ্রামের হয়ে খেলছেন ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট। আছেন চ্যাডউইক ওয়ালটন, মেহেদী হাসান রানার মতো নিয়মিত পারফর্মাররা।

ঢাকা প্লাটুন: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), এনামুল হক বিজয়, তামিম ইকবাল, জাকের আলী, মুমিনুল হক, হাসান মাহমুদ, মেহেদী হাসান, শাদাব খান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা ও ওহাব রিয়াজ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: জুনাইদ সিদ্দিক, ইমরুল কায়েস (অধিনায়ক), রায়ান বার্ল, নুরুল হাসান, চ্যাডউইক ওয়ালটন, রুবেল হোসেন, নাসুম আহমেদ, মুক্তার আলী, লেন্ডল সিমন্স, লিয়াম প্লাঙ্কেট ও মেহেদী হাসান রানা।

এমআর