বিতর্কিত কর্মকাণ্ড করে সব সময় আলোচনার কেন্দ্রে থাকা ডিয়াগো ম্যারাডোনা এবার ঘটালেন আরেক কাণ্ড। সাক্ষাৎকার নিতে যাওয়া এক সাংবাদিককে চড় মারলেন আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তী।
৫৩ বছর বয়সী ম্যারাডোনা ছেলে ডিয়াগো ফার্নান্দো ও স্ত্রী ভেরোনিকা ওজেদাকে নিয়ে শনিবার আর্জেন্টিনার এক থিয়েটার থেকে বের হচ্ছিলেন। এমন সময় সাংবাদিকরা তাকে কিছু প্রশ্ন করে। কিন্তু এক সাংবাদিক ওজেদার দিকে বাজে অঙ্গভঙ্গি করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে ওই ব্যক্তিকে চড় মারেন ম্যারাডোনা।
১৯৮৬ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার বললেন, "আমি যদি আপনার সঙ্গে ঝামেলা না করি, তবে কেন আপনি আমার স্ত্রীর সঙ্গে ঝামেলা করছেন।"
তার এই চড়ের ভিডিও ধারণ করা হয়। এই ভিডিও এখন আলোচনার ঝড় তুলছে। হয়তো এর ফলে আর্জেন্টিনার সাংবাদিকরা আর কখনো তার সঙ্গে ঝামেলা করবে না।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





