পাকিস্তান ক্রিকেট দলকে মসজিদে নামাজ আদায় করতে বাধা দেয়া হয়েছে। শ্রীলঙ্কার ডাম্বুলার মসজিদুল খায়েরায় শুক্রবার মাগরিবের নামাজ আদায় করতে গেলে তাদেরকে বাধা দেয় দলটির নিরাপত্তা কর্মীরা।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে শুক্রবার ডাম্বুলায় পৌঁছেছিল পাকিস্তান দল। সেখানে মাগরিবের নামাজ আদায় করতে ওই মসজিদে যায় ক্রিকেটার ও কর্মকর্তারা। কিন্তু তাদেরকে সেখানে নামাজ আদায় করতে বাধা দেয়া হয়।

এরপর ক্রিকেটারদেরকে গলওয়েলা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে বলা হয়। কিন্তু কয়েক জন ক্রিকেটার নিষেধাজ্ঞা না মেনে ডাম্বুলা মসজিদেই নামাজ আদায় করেন।

এটাকে পাকিস্তান দলের প্রতি এক ধরনের অপমানজনক আচারণ বলে মনে করেন অনেক ক্রিকেটাররা।

মূলত: এই মসজিদে নামাজ আদায় করা নিয়ে সমস্যা হয় দুই বছর আগে। এই মসজিদটি ভেঙ্গে ফেলার দাবি জানিয়ে আন্দোলন করেছিল বৌদ্ধ ভিক্ষুরা। বৌদ্ধ প্রধান শ্রীলঙ্কার এক হাজারেরও বেশি বৌদ্ধ ভিক্ষুরা তখন মসজিদের বাহিরের অংশ ভেঙ্গে ফেলেন। তাদের দাবি, ডাম্বুলা শুধু বৌদ্ধ ধর্মদের জন্যই। এখানে মসজিদ রাখা যাবে না। সূত্র: এশিয়ামিরোর

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই