তামিমের শঙ্কাজনক পরিস্থিতি কাটিয়ে ওঠা হয়ে গেছে। তার শারীরিক জটিলতাও নেই এখন। পরিবারের সঙ্গে কথা বলেছেন, হাঁটাচলা করছেন। সাভারের কেপিজে হাসপাতালে তার যত্নআত্তিও কম হচ্ছিল না। তবে পরিবারের চাওয়া, তার সুযোগ সুবিধাটা আরও ভালো হয় যেন, সে ভাবনা থেকেই এই সিদ্ধান্ত।

অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। তাই আপাতত ঝুঁকিমুক্ত অবস্থায় আছেন তামিম। তবে ডাক্তারদের পরামর্শমতো এখন তাকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার সকালে হাসপাতালে তামিমকে দেখতে এসেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। তার পরামর্শ ছিল এখনই যেন তামিমের হাসপাতাল পরিবর্তন না করা হয়। তবে পরিবারের চাওয়ার ফলে হাসপাতালের মেডিক্যাল বোর্ড আলোচনা করে বিষয়টি অনুমোদন করে।

সে সিদ্ধান্ত ধরেই আজ ঢাকায় আনা হচ্ছে তাকে। এখানেও বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

এনএইচ