পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদের নামে ভুয়া টুইটার অ্যাকাউন্ট দিয়ে বাংলাদেশের পেসার রুবেল হোসাইনকে নিয়ে বাজে মন্তব্য করেছে এক ভারতীয়।

নাসির জামশেদের যে অ্যাকাউন্ট থেকে গালি দেয়া হয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে পাকিস্তান ও বাংলাদেশকে হেয় করে অনেক টুইট করা হয়েছে।

বিপরীতে ভারতকে মহৎ প্রতিবেশী হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, ভারত আজকেও পাকিস্তানকে সাহায্য করছে।

এখান থেকে অনুমান করা যায় নাসির জামশেদের নামে চলা ওই ভুয়া অ্যাকাউন্ট খুলেছে ভারতীয় কোনো নাগরিক।

গত ৯ মার্চ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এতে বড় অবদান রাখেন বাংলাদেশের পেসার রুবেল হোসাইন। ম্যাচশেষে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশ।

এরপর পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদের নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়, "বাংলাদেশ এমনভাবে বিজয় উদযাপন করছে যেন তারা ১৯৭১ সালের যুদ্ধে জয় পেয়েছে! এবং এবার তারা ভারতের সাহায্য ছাড়াই এটা করেছে।"

পেসার রুবেল হোসাইনকে নিয়ে কটাক্ষ করে লিখেছে, "ইংল্যান্ড রুবেলের দ্বারা বিধ্বস্ত হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশে একটি ধর্ষণ মামলা চালু রয়েছে। এই ছেলে ফুলটাইম অপরাধী, পার্ট টাইম ক্রিকেটার।"

বাংলাদেশের মানুষ ও ক্রিকেটারদেরকে নিয়ে কটাক্ষ করে ওই ভারতপ্রেমী আরো লিখেছে, "কম্পিউটারে সব বাংলাদেশী ছেলেরা বড় অণ্ডকোষ সহ ৬ ফুট। বাস্তব জীবনে সব মুশফিকুর টাইজারের মধ্যে ছোট্ট গোল্ডফিশসহ ৫ ফুট ১‌ ইঞ্চি।"

এমন খবর প্রকাশ পাওয়ার পর ভারতীয়দের আসল চরিত্র প্রকাশ পেয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করা হচ্ছে।

জেডআই