বিশ্বকাপের ২২তম ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান।

ইংল্যান্ডের ম্যানচেস্টারে হাইভোল্টেজ এই ম্যাচেটি বাংলাদেশ সময় আজ (১৬ জুন) রোববার বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে।

আর এই ম্যাচে প্রথম ভারতীয় হিসেবে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন রোহিত শর্মা।  ম্যানচেস্টারে ৮৫ বলে সেঞ্চুরি করেছেন এই ওপেনার। ২০১৮ সালে দুবাইয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ১১১ রান করেন তিনি।  

এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৩৯.১ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪২। ৪১ বলে ৩৬ রান নিয়ে ব্যাট করছেন বিরাট কোহলি। তার সঙ্গী হয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি রয়েছেন ৪ বলে ৪ রান নিয়ে।

এর আগে লোকেশ রাহুলের সঙ্গে ১৩৬ রানের জুটি গড়েন রোহিত।   

এই বিশ্বকাপে রোহিতের এটি দ্বিতীয় সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। আর গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৭ রান করেন।

রাহুলের বিদায়  

ওল্ড ট্রাফোর্ডে ভারত শুরুটা করেছিল দেখেশুনে। অবশ্য সময় যত গেছে আক্রমণাত্মক ছিল লোকেশ রাহুল ও রোহিত শর্মার উদ্বোধনী জুটি।

শেষ পর্যন্ত একশ ছাড়ানো জুটিটি ভেঙেছে রাহুলের বিদায়ে। ৭৮ বলে ৩ চার ও ২ ছয়ে ওয়াহাব রিয়াজের শিকার হন এই ওপেনার। বাবর আজমের সহজ ক্যাচ হন তিনি।

পরিসংখ্যান: মোট ম্যাচ: ১৩১, ভারত জয়ী: ৫৪, পাকিস্তান জয়ী: ৭৩, পরিত্যক্ত: ৪।  

বিশ্বকাপ পরিসংখ্যান:  মোট ম্যাচ: ৬, ভারত জয়ী: ৬, পাকিস্তান জয়ী: ০।  

আঙুলে চোট পাওয়া শিখর ধাওয়ানের পরিবর্তে ভারতের একাদশে জায়গা পেয়েছেন বিজয় শঙ্কর। অর্থাৎ ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হবেন লোকেশ রাহুল। অলরাউন্ডার শঙ্কর খেলবেন চারে। পাকিস্তান তাদের একাদশে বদল এনেছে দুটি। ফিরেছেন শাদাব খান ও ইমাদ ওয়াসিম। বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি ও আসিফ আলী।

ভারত একাদশ: লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, হাসান আলী।

এমবি