প্রথম ইনিংসে দলের পুঁজি তেমন বড় হয়নি। ২৩৩ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ছোট এই সংগ্রহ নিয়ে লড়তে হলে বোলারদের ভালো কিছু করতে হবে। শুরুটা ভালোই করলেন বাংলাদেশের পেসাররা।

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে শুরুতেই ধাক্কা দিয়েছেন আবু জায়েদ রাহি। ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই উইকেট পেয়েছেন এই পেসার, ফিরিয়ে দিয়েছেন দারুণ ফর্মে থাকা আবিদ আলিকে।

রাহির বেরিয়ে যাওয়া ডেলিভারি শরীরের বাইরে খেলতে গিয়ে শূন্য রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আবিদ। সুযোগটা মিস করেননি উইকেটরক্ষক লিটন দাস, সহজেই গ্লাভসবন্দী করেছেন বল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪.২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১১ রান। আজহার আলি ৪ আর শান মাসুদ ৬ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

এমআর