সাকিব আল হাসানের শতকেও শেষ রক্ষা হলো না। স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮০ রানেই থেমে গেল বাংলাদেশ। দুর্দান্ত খেলে ১০৬ রানের জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ বলে ৭৫ রানে থেমেছিলেন সাকিব আল হাসান। ৬৮ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষেও ক্রিজে দাঁড়িয়েছেন দলের ঢাল হয়ে। বাংলাদেশ সহ-অধিনায়ক তুলে নিয়েছেন ক্যারিয়ারের অষ্টম শতক। পাশাপাশি বিশ্বকাপের চলতি আসরের সেরা রান সংহগ্রাহকের তালিকায় সবার উপরে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
কার্ডিফে ইংলিশদের দেয়া ৩৮৭ রানের বিশাল রান তাড়া করতে নেমে সৌম্য সরকার ফেরেন ৮ বলে ২ রান করে। জোফরা আর্চারে বলে বোল্ড হোন এই ওপেনার।
মার্ক উডের বলে এউইন মরগ্যানের হাতে ক্যাচ তুলে বিদায় নেন ২৯ বলে ১৯ রান করা তামিম ইকবাল। রানের চাকা সচল রেখে ১০৬ রানের জুটি গড়েন সাকিব আল হাসান-মুশফিকুর রহিম।
৫০ বলে ৪৪ রান ফিরে যান মুশফিক। জেসন রয়ের হাতে ক্যাচ দিয়ে লিয়াম প্লাঙ্কেটের বলে ফেরেন এই ডান-হাতি ব্যাটসম্যান।
থিতু হতে পারেননি নতুন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও। মাত্র ২ বলে খেলে শূন্য হাতে ফেরেন উইকেট-রক্ষক বেয়ারেস্টোর হাতে ক্যাচ দিয়ে। উইকেটটি তুলে নেন আদিল রশিদ।
৩৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৬ রান। ১০১ বলে ১০৪ রান করে ক্রিজে রয়েছেন সাকিব। ১টি ছয় ও নয়টি চার দিয়ে ইনিংসটি সাজিয়েছেন টাইগার তারকা।
অন্যদিকে সাকিবের সঙ্গে যোগ দিয়ে ২০ বলে ৬ রান তুলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
এমআর





