মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস নামক ভাগ্য পরীক্ষায় ফাপ ডুপ্লেসিস হারিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে  রান ১৬। আরাফাত সানীর বলে এবি ডি ভিলিয়ার্স (২) আউট হয়েছেন।

আজ বাংলাদেশ দলের সেরা একাদশে নেই রনি তালুকদার, জুবায়ের হোসেন লিখন ও রুবেল হোসেন। নিষেধাজ্ঞা কাটিয়ে অনেক দিন পর জাতীয় দলে ফেরেন সোহাগ গাজী। আজ তিনিও সেরা একাদশে আছেন। আছেন লিটন দাসও। আজ তার টি-টোয়েন্টিতে অভিষেক হতে যাচ্ছে। এদিকে দক্ষিণ আফ্রিকা দলে নেই ক্রিস মরিস, হেন্ড্রিকস ও ইদি লি।

এমকে