জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন। এই প্রতিভাবান খেলোয়াড় মাত্র ২১ বছর বয়সেই সে না ফেরার দেশে চলে গেছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, হোসেনাবাদ বাজারে ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান ও রাজ নামে এক যুবক গুরুতর আহত হয়।

তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতাল ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে থেকে ঢাকা নেয়ার পথে সোহান মারা যায় বলে জানান ওসি।

উল্লেখ্য, সোহান বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের হয়ে গত ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন। পাশাপাশি তিনি জাতীয় যুব হ্যান্ডবল দলেরও সদস্য ছিলেন।

এমবি