বিপিএলে তিনবার শিরোপা জিতে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চতুর্থ ট্রফি জয়ে তাদের সামনে একটি মাত্র পরীক্ষা। ফাইনালের লড়াইয়ে কখনো না হারা মাশরাফি বিন মর্তুজার দলকে হারাতে হবে। তবে লড়াইটা এবার মোটেও সহজ হচ্ছে না ইমরুল কায়েসের দলের জন্য। শিরোপার লড়াইয়ে জিততে কুমিল্লার প্রয়োজন ১৭৬ রান।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার শিরোপার লড়াইয়ে কুমিল্লার মুখোমুখি হয়েছে সিলেট। মুকুটের লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার শেষে ১৭৫ রান করেছে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মুশফিকুর রহিম।

ফাইনালের প্রথম ইনিংসে লড়াই হয়েছে বেশ। লড়াইয়ে কখনো এগিয়েছে সিলেট কখনো কুমিল্লা। শুরুতে বিপর্যয়ে পড়লেও ধীরে ধীরে কাটিয়ে উঠেছে সিলেট। ক্যাচ মিসের মহড়া দেখিয়েছে কুমিল্লার ফিল্ডাররা। কয়েকবার সুযোগ পেয়েছেন শান্ত, রায়ান বার্ল এবং জর্জ লিন্ডেরা।

টস জিতে নিজের পছন্দেই বোলিং নিয়েছিলেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। কিন্তু প্রথম ওভারে আন্দ্রে রাসেল অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি। শান্তর তিন বাউন্ডারি ও একটি বাই রানের বাউন্ডারিতে প্রথম ওভারেই ১৮ রান করে সিলেট। শুরুটা উড়ন্ত হলেও দ্বিতীয় ওভারেই লাগাম টেনে ধরেন তানভীর ইসলাম।

ওভারের প্রথম বলেই ফর্মে থাকা তৌহিদ হৃদয়কে ফেরান বাঁহাতি স্পিনার। আগের দুই ম্যাচে সাফল্য পেলেও আজ তিনে নেমে ব্যর্থ মাশরাফি বিন মুর্তজা। ১ রানে আন্দ্রে রাসলের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন অধিনায়ক। এরপর দলের হাল ধরেন শান্ত ও মুশফিক। দুজনে মিলে গড়েন ৭৯ রানের অনবদ্য এক জুটি।

এইচএম