অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফের  জরিমানা গুনতে হচ্ছে।  আইসিসির আচরণবিধি ২.২.৪ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিতে হবে। একই শাস্তি পেয়েছেন আফগানিস্তান দলের ক্রিকেটার দওলাত জারদানের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ ইনিংসের নবম ওভারের চতুর্থ বলটির ফলো থ্রুতে সাকিবের শরীরে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন দওলাত। এরপর সাকিবও পাল্টা ধাক্কা দেন।
অনফিল্ড আম্পায়াররা দুই ক্রিকেটারের ওপর অভিযোগ আনেন।
ম্যাচ শেষে দুজনই দোষ স্বীকার করে নেওয়ায় শুনানি ছাড়াই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।
ঢাকা,১৭মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ