ভারতের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে সাইফ হাসানের নেতৃত্বে বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

ভারতের লক্ষ্ণৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে যথাক্রমে ১৯, ২১, ২৩, ২৫ ও ২৭ সেপ্টেম্বর হবে পাঁচটি একদিনের ম্যাচ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র হাই পারফরম্যান্স (এইচপি) দলের খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে ভারত সফরের দল।

সবশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে খেলা সিরিজের খেলোয়াড়রা আছেন এই দলে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: সাইফ হাসান (অধিনায়ক), ফারদিন হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি চৌধুরী, আল-আমিন, জাকির হাসান, জাকের আলি অনিক, আরিফুল হক, তানবীর ইসলাম, মেহেদী হাসান, মানিক খান, শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হক, সাব্বির হোসেন।

এমবি