বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ব্রঙ্কস ইউনাইটেড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এনিয়ে ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ব্রঙ্কস ইউনাইটেড। টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে ওজনপার্ক যুব সংঘ। কুইন্সের নিউটাউন অ্যাথলেটিক মাঠে গত ১৩ সেপ্টেম্বর রোববার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বৃষ্টিভেজা মাঠে অনুষ্ঠিত খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ৩-০ গোলে ওজনপার্ক যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

রোববার বিকেলে ফাইনাল খেলার উদ্বোধন করেন মাঠের বিশেষ অতিথি নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মঞ্জুর আহমেদ চৌধুরী, ফুটবল লীগ ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আবদীন, ফাতেমা ব্রাদার্স ইন্ক’র প্রতিনিধি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার প্রমুখ। পরে বলে শট মেরে ফাইনাল খেলার উদ্বোধন করেন কনসাল জেনারেল।

উদ্বোধনী বক্তব্যে কনসাল জেনারেল শামীম আহসান প্রবাসে প্রতিবছর ফুটবল লীগের আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা কুটনীতির মাধ্যমে আর খেলোয়াররা পরিছন্ন খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বহি:বিশ্বে তুলে ধরতে পারি। যা দেশকেই গৌরবান্বিত করবে।

তিনি পৃষ্ঠপোষকতার মাধ্যমে ফুটবল লীগের আয়োজন অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। উল্লেখ্য, টাইম টেলিভিশন ফাইনাল খেলার উদ্বোধনী পর্ব সরাসরি সম্প্রচার করে।

ফাইনাল খেলায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহ উদ্দিন আহমেদ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসানসহ স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, উপদেষ্টা আতাউর রহমান সেলিম, জুলফিকার আলী, জুনায়েদ আহমেদ চৌধুরী, আজম চৌধুরী, ছদরুন নূর ও হাজী এনাম সহ কর্মকর্তাদের মধ্যে আনোয়ার হোসাইন, কবির চৌধুরী জসি, ওয়াহিদ কাজী এলিন, জহির উদ্দিন জুয়েল, জাকির হোসেন, মিসবা আবদীন, সাইকুল ইসলাম, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সাদি মিন্টু, শাহাদৎ হোসেন, আবু তাহির আসাদ, মোহাম্মদ রশিদ রানা এবং কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে আব্দুল বাছির খান, মুজাহিদুল ইসলাম, একে এম সফিকুল ইসলাম, সাবুল উদ্দিন, বিলাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এআই