অস্ট্রেলিয়ার বোলিং কোচের দায়িত্ব নিতে চলেছেন অ্যালান ডোনাল্ড৷ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসারের সঙ্গে স্বল্প সময়ের ভিত্তিতে চুক্তি করতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ডোনাল্ডের হাতে বোলিংয়ের দায়িত্ব দিতে চলেছে অস্ট্রেলিয়া৷ এর পর পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দায়িত্ব দেওয়া হতে পারে ৪৯ বছরের প্রোটিয়া পেসারের কাঁধে৷ দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের আন্তর্জাতিক প্রত্যাবর্তনের পর প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে দেখা দিয়েছিলেন প্রোটিয়া পেসার৷

৩৩০ টি টেস্ট উইকেট ডোনাল্ডের দখলে৷ ক্রেগ ম্যাকডারমটের উত্তরসূরি হিসেবে কাজ করতে চলেছেন ডোনাল্ড৷ সম্প্রতি ভারতে টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ব্যর্থতার পর বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি৷

অন্য দিকে বেশ কিছুদিন ডেল স্টেইন, মর্নি মর্কেলদের কোচিং করানোর পর গত বছর দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ান ডোনাল্ডো৷

ওএফ