ত্রি-দেশীয় সিরিজে হাথুরুসিংহের শ্রীলঙ্কার লজ্জাজনক হার।ওয়ানডে ক্রিকেটে রানের ব্যবধানে নিজেদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ।

আজ (শুক্রবার) মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানে জয় কুড়ালো টাইগাররা। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের ঘটনাটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১২-১৩’র ওয়ানডে সিরিজে খুলনায় সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে ১৬০ রানে জয কুড়ায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তামিম-সাকিব-মুশফিকরা। পরে বল হাতেও নজর কাড়ছেন মাশরাফি-নাসিররা। জয়ের জন্য ৩২১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৭ রানেই গুটিয়ে গেছে লঙ্কান ইনিংস।

শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা ব্যাট করতে পেরেছেন ৩২.২ ওভার পর্যন্ত। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রানের ইনিংসটি খেলেছেন থিসারা পেরেরা। বাংলাদেশের পক্ষে দারুণ বোলিং করে ৩টি উইকেট নিয়েছেন সাকিব। ২টি করে উইকেট গেছে অধিনায়ক মাশরাফি ও রুবেল হোসেনের ঝুলিতে।

শ্রীলঙ্কার স্কোর: ১৫৭/৯ (৩২.২ ওভার শেষে)

ব্যাটিং: প্রদীপ (০)।

আউট: কুশাল পেরেরা (১), উপুল থারাঙ্গা (২৫), কুশাল মেন্ডিস (১৯), ডিকলেভা (১৬), চান্দিমাল (২৮), গুনারত্নে (১৬), হাসারাঙ্গা (০), পেরেরা (২৯), লাকমল (১) ও ও ধনঞ্জয়া (১৪)।

দুপুরে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

বাংলাদেশের স্কোর: ৩২০/৭ (৫০ ওভার)।

ব্যাটিং: তামিম ইকবাল (৮৪), সাকিব আল হাসান (৬৭), মুশফিকুর রহিম (৬২), এনামুল হক (৩৫), মাহমুদউল্লাহ (২৪) ও সাব্বির রহমান (২৪*),সাইফউদ্দিন (৬*), নাসির হোসেন ০, মাশরাফি বিন মর্তুজা (৬)।  

ফল: বাংলাদেশ ১৬৩ রানে জয়ী।

ম্যান অব দ্যা ম্যাচ: সাকিব আল হাসান।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবুল হাসান, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, সাব্বির রহমান, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও সানজামুল ইসলাম।

শ্রীলংকা দল: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল তারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুসল জেনিথ পেরেরা, ধিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, রিনোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান, বানিদু হাসারাঙ্গা।

এমবি